বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ আগস্ট ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের খুলনা রেঞ্জে অবৈধভাবে মৎস্য শিকার: ২ মাসে ২৩জন আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবন খুলনা রেঞ্জে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে গত ২ মাসে একটি ইঞ্জিন চালিত ট্রলার, ৬২টি নৌকা এবং অবৈধ মাছ ও কাঁকড়া পরিবহনকালে ৪টি মোটর সাইকেল জব্দ করেছে বনবিভাগ। এ সময় ২৩জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। উদ্ধার হয়েছে অবৈধ ভেশাল জাল, নিষিদ্ধ ভারতীয় কীটনাশক, হরিণ ধরার ফাঁদ, শুটকি চিংড়িসহ অন্যান্য সরঞ্জাম।

জানা গেছে, গত ১ জুন হতে ৩ মাসের জন্য সুন্দরবনে সকল পাশ-পারমিট বন্ধ ঘোষণা করে বন বিভাগ। শুধু জেলে বাওয়ালী নয়, সেই সাথে পর্যটকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারী করা হয়।

তারপরও অসাধু জেলেরা গোপনে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকারে লিপ্ত হয়। এটি প্রতিহত করতে খুলনা রেঞ্জের বিভিন্ন স্টেশন ও টহল ফঁাড়ির সমন্বয়ে সুন্দরবনে টহল কার্যক্রম জোরদার করা হয়। এসময় বন বিভাগের সদস্যরা অসংখ্য নৌকাসহ এর সাথে জড়িত জেলেদের আটক করতে সক্ষম হয়।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, গত ২ মাসে খুলনা রেঞ্জে ২৭টি পিওআর মামলা দায়ের করা হয়েছে। এ সকল মামলায় ২৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ৩৪টি ইউডিওআর মামলায় পলাতক আসামি রয়েছে ৪৬ জন।

সুন্দরবন পশ্চিম বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময় বিভিন্ন স্টেশন ও টহল ফঁাড়ির সদস্যরা প্রতিনিয়ত টহল কার্যকম অব্যাহত রেখেছে। ইতোমধ্যে বন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে অনেককে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!