বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৩, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালার কলাগাছি কাঁচা রাস্তায় দুর্ভোগ চরমে, ধান লাগিয়ে প্রতিবাদ

গাজী মাহিদা মিজান: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধিদের যেন নজর নেই সেদিকে। তাই রাস্তার ওপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা তরুণ মন্ডল বলেন, স্বাধীনতা অর্জনের পর ৫২ বছর অতিক্রম করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার বলা সত্ত্বেও তারা কলাগাছি গ্রামের রাস্তাটি যেন চোখে দেখেন না। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষকে। বছরের প্রায় ৫/৬ মাস ভোগান্তির শিকার হতে হয়। তাই ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, বৃষ্টির দিনে স্যান্ডেল হাতে নিয়েই দুই কিলোমিটার রাস্তা কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তার বেহাল দশার কারণে কৃষকরা পণ্য বাজারজাত করতে পারে না। কয়েক যুগ কেটে যাচ্ছে কিন্তু রাস্তার কোনো উন্নয়ন নেই। চেয়ারম্যান-মেম্বাররা আসে যায়। কিন্তু রাস্তার কোনো উন্নয়ন হয় না। ভোটের সময় আশ^াস দেওয়া হয়, পরে তারা তা ভুলে যায়।

এ বিষয়ে খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, রাস্তাটির অবস্থা আসলেই ভালো না। রাস্তাটি দ্রুত করা দরকার।

তবে, ধানের চারা রোপণের বিষয়ে তার জানা নেই বলে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

২

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৩

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৪

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৫

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৬

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৭

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

৮

জবি ছাত্রী হলে চুরি

৯

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১১

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১২

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৩

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৪

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৬

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৭

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

১৮

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

১৯

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

২০