বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৭ নভেম্বর ২০২৪, ২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৩ বছর বয়সেই আইপিএলের নিলামে, কে এই বৈভব ?

ডেস্ক রিপোর্ট: প্রতিভা থাকলে যে সিঁড়ি বেয়ে ভারতীয় ক্রিকেটের চূড়ায় উঠে আসা যায়, তার সবচেয়ে তাজা উদাহরণ বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সেই যিনি সুযোগ পেয়ে গেছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএলে। যা এক নতুন ইতিহাসও বটে। কেননা এত কম বয়সে এর আগে কোনো ক্রিকেটার আইপিএলের নিলামে জায়গা পাননি।

শুক্রবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিলামের জন্য বাছাইকৃত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। সেখানে নাম রয়েছে ৫৭৪ জনের। ‘আনক্যাপড’ বা অভিষেক না হওয়া ক্রিকেটার হিসেবে কিশোর বৈভব আছে সেই তালিকার ৪৯১ নম্বরে। বলাই বাহুল্য, আইপিএলের ইতিহাসে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় সে।

অবাক করার মতো বিষয় হলো, এত কম বয়সেই ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলের হয়ে খেলছেন বৈভব। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছে ৫৮ বলে সেঞ্চুরি, যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।

এখানেই শেষ নয়, বয়স মাত্র ১৩ হলেও খেলছেন দেশটির অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া লিগ রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। এছাড়াও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রনধীর ভার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে বৈভবের। এবারের মেগা নিলামে নজর থাকবে এই তরুণ তুর্কির দিকে। কোন ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার জন্য ঝাপায়, সেদিকেই নজর থাকবে প্রত্যেকের। ভারতীয় সংবাদমাধ্যমের মতে, মাত্র ৫ বছর বয়সেই ক্রিকেটে হাতেখড়ি হয় বৈভবের। ছোটবেলা থেকেই যেহেতু ক্রিকেটের প্রতি আলাদা আগ্রহ ছিল তার, তাই ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নিজেকে বেশ ভালোভাবেই গড়ে তোলেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালে ২৭ মার্চ বিহারের তাজপুরের জলেয় এলাকায় জন্ম হয় বৈভবের। সেখান থেকেই ভারতীয় ক্রিকেটে উঠে এসেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। ১৩ বছর বয়সী এই তারকা ক্রিকেটার শুধু ব্যাটার নয়, পাশাপাশি তিনি একজন বাঁহাতি অর্থোডক্স বোলারও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০