বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৬ আগস্ট ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলাউড়ার তিন আস্তানায় ৯৫ ডেটোনেটরসহ বিস্ফোরক-অস্ত্র-গুলি

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি টিলায় তিনটি জঙ্গি আস্তানায় বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার (১৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।

মৌলভীবাজার পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনতার হাতে আটক ১৭ জঙ্গিকে সঙ্গে নিয়ে অভিযানের সময় তিনটি পাহাড়ি আস্তানা থেকে ৯৫টি ডেটোনেটর, ৫ কেজি বিস্ফোরক, ১৪টি পিস্তলের গুলি, রামদা ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করে সিটিটিসি।

সোমবার ১৪ আগস্ট রাতে জঙ্গিদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলী গ্রামের ওই জঙ্গি আস্তানা এলাকায় আরও আস্তানা রয়েছে এমন সন্দেহে অভিযানে নামে সিটিটিসি। আটককৃত সবাই নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য।

তিনি আরও বলেন, আপাতত পাহাড়ি এলাকার অভিযান সমাপ্ত। আটকদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। নতুন তথ্য বের হলে আবার ওই এলাকায় অভিযান চালানো হবে।

মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) ও কাউন্টার টেরিরিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার সফিক, মৌলভীবাজারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায়, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিটিটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭ টার দিকে আটককৃত ১৭ জঙ্গির মধ্যে ৩ জনকে নিয়ে ওই এলাকায় অভিযানে যায় কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযানে মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করে। প্রথমে কালাপাহাড়সহ কয়েকটি পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। দুপুর ২টার দিকে অভিযান শেষ হয়। অভিযানের নেতৃত্ব দেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১০

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১১

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১২

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৩

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৪

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৫

রামিসা হত্যা মামলার রায় রোববার

১৬

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৭

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৮

ব্যাংক ঋণে চলছে সরকার

১৯

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705