বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পাউবো-১ এর সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে দুদকে ঠিকাদারের অভিযোগ

এসএম হাবিবুল হাসান: সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ড-১ এর সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়েরের বিরুদ্ধে দুদকে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ দিয়েছে এক ঠিকাদার।

দুদক চেয়ারম্যান বরাবর দাখিলকৃত অভিযোগপত্র সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার আওতাধীন পাউবো-১ পোল্ডার নং-১, ২, ৬-৮ এবং ৬-৮(এক্সটেনশন) এর নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্যাকেজ নং-১/১০, টেন্ডার আইডি নং-৫১০৭১৭। উক্ত কাজের ডিপিপি অনুমোদন ছাড়া পোল্ডার নং-১ এর সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল নামক স্থানে বাঁধের ৪-৭ কি. মি. চর বালিখা নামক স্থানে ১৫-১৭ কি. মি. এবং বলদঘাটা নামক স্থানে ৬০-৬৪.৪ কি. মি.। সর্বমোট তিনটি স্থানের ৯.৪ কি. মি. বাঁধ পুনরাকৃতিকরণ কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম আজাদ। উক্ত কাজের ডিপিপি মন্ত্রণালয়ের অনুমোদন এবং সংশোধন না করেই ভুয়া কাগজপত্র তৈরী করে নিয়ম বর্হিভূতভাবে ২ কোটি টাকার বেশি ভুয়া বিল করে তা আত্মসাৎ করেছেন প্রকৌশলী আবুল খায়ের।

দুদকে অভিযোগকারী সাতক্ষীরা শহরের ইটাগাছা, বাঁকাল এলাকার বাসিন্দা মো. সফিউর রহমান বলেন, আমি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার।পাউবোসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সফলতার সাথে দীর্ঘ ৩৫ বছর যাবত ঠিকাদারী করি। সম্প্রতি সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানিতে প্রকৌশলী মো. আবুল দায়েরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করি এবং সেটি আমলে নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়। তার আগে ও পরে একই অভিযোগ দুদক চেয়ারম্যান বরাবর, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ও দপ্তরে প্রেরণ করি। কিন্তু আজও অবধি কার্যত সেটার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে প্রকৌশলী মো. আবুল খায়ের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১০

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১১

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৩

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৫

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৭

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৮

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৯

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০
error: Content is protected !!