বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ আগস্ট ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্যা দুর্গতদের সাহায্যার্থে কালিগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ

কালিগঞ্জ প্রতিনিধি: বন্যাকবলিত দেশের পূর্বাঞ্চলের মানুষকে সহায়তার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার পারুলগাছা ফুটবল মাঠে পারুলগাছা প্রগতি সংঘের আয়োজনে ও ক্রীড়া সংগঠক মেহেদী হাসান বাবুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচে পিডিকে মিতালী সংঘ ও শ্যামনগর ফুটবল একাডেমি অংশ নেয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শ্যামনগর ফুটবল একাডেমি ২-১ গোলের ব্যবধানে পিডিকে মিতালী সংঘকে পরাজিত করেছে।

খেলায় শ্যামনগর ফুটবল একাডেমির নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার আলমগীর হোসেন রানা ও পিডিকেকে নেতৃত্ব দেন আকরামুজ্জামান লিটন।

প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে ম্যাচটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন শহিদুল ইসলাম, লাল্টু ও শিমুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচটি উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এসময় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক নিয়াজ কওছার তুহিন, বিএনপি নেতা জিএম রফিকুল ইসলাম, আজিজুর রহমান খান, মারুফবিল্যাহ, ইউপি সদস্য গোলাম রব্বানী, ক্রীড়া সংগঠক অসীম রায়, সিনিয়র শিক্ষক দীপংকর সরদার প্রমুখ।

খেলার মধ্যভাগে সম্প্রতি অনূর্ধ্ব ২০ সাফজয়ী দলের খেলোয়াড় আসাদুল মোল্যাকে ফুলেল শুভেচ্ছা জানায় কালিগঞ্জ রেফারিজ অ্যাসোসিয়েশন ও পারুলগাছা প্রগতি সংঘ।
ধারাভাষ্যকার ছিলেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!