বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ জুন ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্ধকার অতীত, তানজিন তিশার ‘পয়জন’ প্রকাশ্যে

ডেস্ক রিপোর্ট: তিন তিনটা ফ্লপ সিনেমার পর চার নম্বর সিনেমা সুপারহিট সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড! নায়িকা রূপা মীর্জা এখন ‘টক অব দ্য শো বিজ’। এই সাফল্য উদযাপন করতে সে একটা পার্টির আয়োজন করা হয়।

সেই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মীর্জার অন্ধকার অতীত সামনে চলে আসে। আপন-পর, শত্রু-মিত্র, মুখ ও মুখোশ সব যেনো এক গোলক ধাঁধা! পুরোনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ!
এমনই এক নায়িকার জীবনের গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পয়জন’। এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। আর এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। এতে তার সহশিল্পী আবু হুরায়রা তানভীর।

সোমবার (১০ জুন) সন্ধ্যায় বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ওয়েব ফিল্ম ‘পয়জন’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, হেড অফ ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম, ‘পয়জন’র পরিচালক সঞ্জয় সমাদ্দার, তানজিন তিশা, আবু হুরায়রা তানভীরসহ দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। এদিনেই এটি উন্মুক্ত হয় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে।

অনুষ্ঠানে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছু বিষ! কিন্তু জীবনের এমনই আয়রনি যে, প্রয়োজনীয়তার সীমা আমরা প্রায়শই নির্ধারণ করতে পারি না। সেখান থেকেই জন্ম নেয় বেঁচে থাকার নানা সমীকরণ। পরিশ্রম, মেধা, কিংবা প্রতারণা নানাভাবে জীবনের সেই সমীকরণ মেলানোর চেষ্টা চলে কিন্তু জীবনের গল্প তো আসলে লেখে অন্য কেউ।

তানজিন তিশা বলেন, আমি এখানে একটা নায়িকার জীবনের গল্প উপস্থাপন করেছি। এই চরিত্রে অভিনয় করার আগে আমি একজন নায়িকার জীবনযাপনও রপ্ত করেছি। আমাকে জানতে হয়েছে, একজন নায়িকাকে কাজ করতে গিয়ে কী ডিল করতে হয়! আমি অনেক সিনেমা দেখেছি। যেহেতু আমি সিনেমার নায়িকা না, তাই রূপা মীর্জা হতে গিয়ে একজন সিনেমার নায়িকাকে স্টাডি করতে হয়েছে। ১২ দিন যখন শুটিং করেছি তখন মনে হয়েছে আমি রূপা মীর্জা ছিলাম। আশা করছি দর্শক আমার কাজ দেখে হতাশ হবেন না।

পরিচালনায় ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১

গোলাপি আভায় জয়া আহসান

২

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

৩

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

৪

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

৫

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

৬

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

৭

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

৮

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

৯

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১১

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১২

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

১৩

বাবার সাথে || আলেয়া মান্নান

১৪

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

১৫

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১৬

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১৮

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২০