বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ এপ্রিল ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম তাকরিম

ডেস্ক রিপোর্ট: দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরিম প্রথম স্থান অর্জন করেছেন। ভিনদেশে একজন হাফেজ হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। এর আগেও এ প্রতিযোগিতায় ২ জন বাংলাদেশি হাফেজ প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

দুবাই এক্সপো সিটির মুল স্টেজে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে ইথিওপিয়ার আব্বাস হাদী, ৩য় স্থান অধিকার করে সৌদি আরবের খালিদ সোলাইমান।

গত ১২ জানুয়ারি ২০২৩ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় একদল বিচারক মণ্ডলির রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় তাকরিম। হাফেজ তাকরিম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদর কিতাব বিভাগের ছাত্র এবং টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে।

এর আগে হাফেজ সালেহ আহমদ তাকরিম ২০২২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় (খ গ্রুপে) ১১১ টি দেশের মধ্যে ৩য় স্থান অর্জন করে।

লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্বের অংশগ্রহণকারী সব প্রতিযোগীর মধ্যে ৭ম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করে।

হাফেজ সালেহ আহমদ তাকরীম একই বছরে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করে।

এবারের প্রতিযোগিতায় শুধু তাকরিম-ই দেশের নাম উজ্জ্বল করেনি। ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার মুল বিচারক প্যানেলে ছিলেন শায়খ শোয়াইব মোহাম্মদ আল আজহারি নামে এক বাংলাদেশি ।

তার সফলতায় বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক আনন্দ উল্লাস বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০