বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ জুন ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক মুনসুর রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সাপ্তাহিক সূর্যের আলোর বার্তা সম্পাদক মুনসুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালত ০১ এ দণ্ডবিধি ৫০০ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে বিচারক এসএম আশিকুর রহমান পিবিআইকে তদন্ত করে ১৫ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সুধান্য কুমার সরকার জানান, সংবাদ প্রকাশের জেরে ২ জুন সাংবাদিক মুনসুর রহমানকে পৌরসভায় ডেকে নিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠে পৌরসভার সিইও নাজিমউদ্দীনের বিরুদ্ধে। এতে ঘটনায় সাংবাদিক মুনসুর রহমান ১নং আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলা নং সিআর-৬৭৪/২৪। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপারকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, সিরিয়াল সাংবাদিক নিপীড়নকারী হিসেবে দেশব্যাপী সমালোচিত সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দিনকে সম্প্রতি ভোলায় বদলীর আদেশ দেওয়া হয়েছে। বদলী ঠেকাতে দৌড়ঝাপ শুরু করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

২

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৩

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৪

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৫

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৬

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৭

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৮

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

৯

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১০

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১১

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১২

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৪

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৫

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৭

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৮

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১৯

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

২০