বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৪, ৯:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (জিডি) মোহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পক্ষে আবেদনটি দায়ের করেন আদালতের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে জাহাঙ্গীর বলেন, ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

দুদক আদালতকে জানায়, হারুনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি বিশেষ শাখার স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশের (ইমিগ্রেশন) কাছে পাঠিয়েছেন।

এর আগে ১৮ আগস্ট হারুন অর রশীদ এবং তার স্ত্রী, সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০