বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ জুলাই ২০২৩, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খলিলনগরে অনলাইন জুয়া চুরি মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম

ডেস্ক রিপোর্ট: অনলাইন জুয়া, চুরি, মাদক, বাল্য বিবাহ ও কিশোর অপরাধ প্রতিরোধে এক মাসের ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে তালার খলিলনগর ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটি। এই প্রোগ্রাম ইতোমধ্যে ইউনিয়নে ইতিবাচক সাড়া ফেলেছে।

ইউনিয়নে রাত ১১টার পর কোনো দোকান খোলা থাকছে না। আইনশৃঙ্খলা বাহিনী ফ্লেক্সিলোড আর বিকাশ ব্যবসার আড়ালে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসাবে কাজ করছে কিনা সেটাও নজরদারি করছে।

চুরি ঠেকাতে গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সমন্বয়ে গ্রামে গ্রামে নৈশকালীন প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, স্কুল চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী যেন বাজারে আড্ডা দিতে না পারে সেজন্য স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সম্প্রতি খলিলনগর ইউনিয়নে অনলাইন জুয়া, চুরি, মাদকের অপব্যবহার বৃদ্ধি পাওয়ায় গত ১৭ জুলাই চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে খলিলনগর ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে সচেতনতামূলক সভা, অভিভাবক সমাবেশ, ইমাম সমাবেশ, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নেতৃত্বে গ্রামে গ্রামে নৈশ প্রহরার ব্যবস্থা গ্রহণ, সচেতনতামূলক মাইকিং, রাত ১১টার মধ্যে গ্রামের সকল দোকানপাট বন্ধ, স্কুল চলাকালীন বাজারে শিক্ষার্থীদের কেরাম বোর্ড খেলা ও আড্ডা বন্ধ করার বিষয়ে সিদ্ধন্ত নেওয়া হয়।

সূত্র আরও জানায়, ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ১৮ জুলাই খলিলনগর বাজার ও ১৯ জুলাই মাছিয়াড়া পাঁচমাথা বাজারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া গত ১৮ জুলাই রাত হতে ইউপি সদস্যদের তত্ত্বাবধানে গ্রাম পুলিশদের নেতৃত্বে গ্রামে গ্রামে নৈশ প্রহরা শুরু করা হয়েছে।

এ বিষয়ে গ্রাম পুলিশ সদস্য ফারুক জানান, আমরা ইতোমধ্যে রাতে গ্রামে গ্রামে ডিউটি শুরু করেছি। এটা কার্যকর থাকলে গ্রাম থেকে চুরি, জুয়া, মাদকের অপব্যবহার কমিয়ে আনা সম্ভব হবে।

৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান পাড় বলেন, ক্রাশ প্রোগ্রামের ফলে অনলাইন জুয়াসহ বিভিন্ন অপকর্ম বন্ধ হবে।

ক্রাশ প্রোগ্রামের বিষয়ে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, সাম্প্রতিক সময়ে খলিলনগর ইউনিয়নসহ তালা উপজেলায় চুরি, অনলাইন জুয়া ও মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব অপকর্মে অল্প বয়েসী ছেলেমেয়েরা বেশি জড়িয়ে পড়ছে। এটি দ্রুত বন্ধ করা সম্ভব না হলে এর কঠিন মূল্য দিতে হবে প্রত্যেকটি পরিবারকে। তাই প্রাথমিকভাবে ১ মাসের ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে মনে করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০