বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১২ ডিসেম্বর ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়ম, কাজ বন্ধ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া-শাঁখরা কোমরপুর রাস্তা সংস্কারে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ নানাবিধ অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাজটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পারুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের অধীনস্থ রাস্তাটি পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. মুজিবর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সহকারী প্রকৌশলী সাইফ হাসান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিমসহ স্থানীয় জনসাধারণ সেখানে উপস্থিত ছিলেন।

তথ্য মতে, সড়কটি সংস্কারে ঠিকাদার আমান উল্লাহ নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে আসছিলেন। বিষয়টি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানকে জানিয়ে সহযোগিতা চান স্থানীয়রা। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলে রাস্তার কাজে ভালো মানের ইটসহ অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহারের অনুরোধ জানান।

কিন্তু ঠিকাদার আমান উল্লাহ তাতে কর্ণপাত না করে দেদারছে নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ চালিয়ে আসছিলেন। মঙ্গলবার বাধ্য হয়ে এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ ঠিকাদারী প্রতিষ্ঠানকে রাস্তাটি সংস্কারে ভালোমানের ইটসহ অন্যান্য নির্মাণ সামগ্রীর ব্যবহার নিশ্চিতকরণ এবং সেপর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০