বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বকেয়া বিল আদায়ে গিয়ে লাঞ্ছিত হলেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারিরা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বকেয়া বিল আদায়ে গিয়ে লাঞ্ছিত হয়েছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব-জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারিরা।

সোমবার (২৪ জুন) সকালে উপজেলার নাংলা গ্রামে এ ঘটনা ঘটে।

দেবহাটা সাব-জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম জানান, নাংলা গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমানের বাবা দাউদ আলীর কাছে ১৫ মাসের বিদ্যুৎ বিল বাবদ ১০,২০৮ টাকা, একই গ্রামের আবদার গাজির ছেলে আবুল হোসেনের কাছে ৬ মাসের বিদ্যুৎ বিল বাবদ ৩,৮১৮ টাকা, আবু বক্করের ছেলে আব্দুর রহমানের কাছে তিন মাসের বিদ্যুৎ বিল বাবদ ৬,৯৩০ টাকা, আবদার গাজির ছেলে সিদ্দিক গাজির কাছে ৭ মাসের বিদ্যুৎ বিল বাবদ ৮,৮০৭ টাকা, খিদির আলির ছেলে মাদার আলির কাছে ৫ মাসের বিদ্যুৎ বিল বাবদ ৫,৬৫৫ টাকা বকেয়া রয়েছে। বারবার মৌখিকভাবে তারা বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করছিলেন না।

জুন ক্লোজিংয়ের কারণে সোমবার সকালে দেবহাটা পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান লেভেল-১ শেখ রিয়াজুুল ইসলাম ওই এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়েছিলেন। গ্রাহকদের তাগিদ দেয়া সত্ত্বেও তারা বকেয়া বিদ্যুৎ বিল দিতে অস্বীকৃতি জানালে লাইনম্যান রিয়াজুল ইসলাম তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা জানান। একপর্যায়ে সাবেক ইউপি সদস্য মজিবুর রহমানসহ অন্যান্য গ্রাহকরা হকিস্টিক, লোহার রড ও লাঠিসোটা নিয়ে লাইনম্যান রিয়াজুল ইসলামকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে সাব-জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করলে তাকেও বাক্যবাণে লাঞ্ছিত করেন গ্রাহকরা। পরে কৌশলে ঘটনাস্থল থেকে বেরিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌঁছান পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারিরা।

এব্যাপারে সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান বলেছেন, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেছিলেন পল্লী বিদ্যুতের কর্মচারিরা। এতে করেই তাদের সাথে আমাদের বাক-বিতণ্ডতা বাঁধে। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিতের অপচেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের লাঞ্ছিতের ঘটনায় এজিএম জহুরুল ইসলাম বাদি হয়ে থানায় এজাহার দাখিল করেছেন।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, অভিযুক্ত গ্রাহকের বিরুদ্ধে মামলা রূজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জকে সুপারিশ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১১

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১২

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৩

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১৪

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

১৫

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

১৬

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

১৭

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১৮

দুবাইয়ে থাকছেন মোস্তাফিজ, দলছাড়া সাকিব-তাসকিন

১৯

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

২০
error: Content is protected !!