বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ জানুয়ারি ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মীর মোস্তাক আহমেদ রবির জনসভা: চাইলেন আরেক বার সুযোগ

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের ঈগল প্রতীকের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) বিকাল ৩টায় সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে মীর মোস্তাক আহমেদ রবি বলেন, আমি একটি নান্দনিক সাতক্ষীরা গড়তে চায়। আমার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে ঈগল প্রতীকে ভোট চাই। আমাকে আর একটা বার সুযোগ দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম খান সজিব, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিনূর রহমান মঈন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এস এম সাহেদুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রলীগের অটিজম বিষয়ক উপ-সম্পাদক শেখ সুমাইয়া আফরোজ নিশু, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের আহবায়ক ছাইফুল করিম সাবু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান ময়ুর ডাক্তার, আগরদাঁড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, সাবেক পৌর কাউন্সিলর আসাদ আহমেদ অঞ্জু প্রমুখ।

জনসভা সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০