বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ ডিসেম্বর ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিজিটাল প্রযুক্তি ও স্মার্ট নাগরিক সেবায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের অ্যাপ উদ্বোধন

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরের ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তি ও স্মার্ট নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে তৈরিকৃত অ্যাপ উদ্বােধন করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) ইউপি চত্বরে আয়োজিত অংশগ্রহণমূলক কর্মশালায় এই অ্যাপ উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাবেক চেয়ারম্যান ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার জোয়ারদ্দার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুর রউফ, ইউপি সদস্য আবেদ হাসান, বীর মুক্তিযোদ্ধা নিরাপদ বাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন, স্বাস্থ্যকর্মী জিল্লুর রহমান, যুব প্রতিনিধি সাইদুল ইসলাম, সমাজ সেবক আদেশ জোয়ারদ্দার, সাংবাদিক রুস্তম আলী, পুরোহিত তপন ব্যানার্জি, ইমাম মাওলানা রেজাউল করিম, আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়াদ্দার প্রমুখ।

কর্মশালায় বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তি ও স্মার্ট নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের সহায়তা অ্যাপটি তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে পরিষদের সকল সেবা ইউনিয়নের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। একই সাথে এই অ্যাপের মাধ্যমে মানুষ বাড়িতে বসেই আবহাওয়া, জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত তথ্যাদি পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!