বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ জুন ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউ ইয়র্কের অনুষ্ঠানে জায়েদকে দেখেই ‘ভুয়া ভুয়া’ বলে দর্শকদের চিৎকার

নিউজ ডেস্ক | নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঢাকাই সিনেমার বেশ সমালোচিত নায়ক জায়েদ খানকে দেখেই ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন দর্শকরা। সেখানে দর্শকরা তাকে ভালোভাবে গ্রহণ করেনি।

রোববার (২৫ জুন) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়।

ঢাকা থেকে যাওয়া তারকাশিল্পী- মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান এবং চিরকুট ব্যন্ডের শিল্পী সুমীসহ একঝাঁক তারকা শিল্পী অনুষ্ঠানে অংশ নেন। হাজার হাজার দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানের শেষভাগে এসে দর্শকেরা বিরক্ত হয়ে পড়েন। উপস্থাপক ও অভিনেতা সাজু খাদেম জায়েদ খানকে মঞ্চে আহ্বান জানালে শত শত দর্শক একসঙ্গে তাকে ভুয়া..ভুয়া বলে চিৎকার করতে থাকেন। তখন অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম খান দর্শকদের উদ্দেশ্যে বলেন, বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করতে হয়। নিশ্চয় আমরা সেটা করবো।

এরপর জায়েদ খান নবাগত নায়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। এরপরও দর্শকেরা তাকে ভুয়া বলতে থাকেন। কিন্তু জায়েদ খান তাতে কর্ণপাত না করে নাচের বদলে একটি গানের কয়েক লাইন গেয়ে মঞ্চ ছেড়ে যান।

জানা গেছে, ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ১ জুলাই শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। ঢাকা থেকে যাওয়া একঝাঁক তারকাশিল্পী অংশ নেবেন সেখানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

২

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

৩

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

৪

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

৫

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

৬

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

৭

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

৮

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

৯

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১০

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

১১

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

১২

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১৩

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৪

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১৫

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

১৬

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

১৭

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

১৮

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১৯

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

২০