বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ জানুয়ারি ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অব্যাহতি দেওয়ার ক্ষমতা রওশন এরশাদের নেই: চুন্নু

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পার্টির প্রধান পৃষ্ঠপোষক কাউকে অব্যাহতি দিতে পারেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় গুলশানে পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন রওশন এরশাদ।

একইসঙ্গে তিনি নিজেকে পার্টির চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে পার্টির মহাসচিব হিসেবে ঘোষণা করেন।
রওশন এরশাদের এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেগম রওশন এরশাদের ঘোষণা আমরা আমলে নিচ্ছি না। জাতীয় পার্টি চেয়ারম্যান হচ্ছেন জি এম কাদের এমপি। জাতীয় পার্টির নিবন্ধন নম্বর ১২। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জি এম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আমি (মুজিবুল হক চুন্নু এমপি) মহাসচিব। জাতীয় পার্টির গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই, যে ধারার ক্ষমতায় পার্টির প্রধান পৃষ্ঠপোষক জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব বা অন্য কাউকে পদ থেকে বাদ দিতে পারেন। এমন কিছু আমাদের গঠনতন্ত্রে নেই।

রোববার (২৮ জানুয়ারি) বেলা ২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, এই নিয়ে তৃতীয়বারের মত তিনি আমাদের বাদ দিয়েছেন। এর আগেও দুইবার আমাদের বাদ দিয়ে তিনি সেই চিঠি প্রত্যাহার করেছেন। তাই পার্টির মহাসচিব হিসেবে বেগম রওশন এরশাদের ঘোষণা নলেজে নিচ্ছি না। এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই, এটি অগঠনতান্ত্রিক। বেগম রওশন এরশাদের ঘোষণা আমরা আমলে নিচ্ছি না। অনিয়ম বা গঠনতন্ত্রের বাইরে মনের মাধুরী মিশিয়ে যে কেউ যা খুশি বলতে পারে, এ নিয়ে আমাদের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই।

অপর এক প্রশ্নে জবাবে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি আরও বলেন, বেগম রওশন এরশাদ হচ্ছেন জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী, আমরা তাকে শ্রদ্ধা করি। সে কারণেই তাকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। তার দলীয় বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। প্রধান পৃষ্ঠপোষক পদটি হচ্ছে আলংকারিক পদ। এই পদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। যারা দলের সাথে নেই, পদ-পদবী নেই তাদের কথার কোনো গুরুত্ব আছে বলে মনে করি না। দলের কোনো বিষয়ে কিছু বলার সুযোগ নেই প্রধান পৃষ্ঠপোষকের।

মুজিবুল হক চুন্নু আরও বলেন, আমাদের দলের প্রেসিডিয়াম ও নির্বাহী কমিটির মিটিং ডাকা হবে, সেখানে বিশ্লেষণ করা হবে আমাদের রাজনীতি ও নির্বাচন নিয়ে। জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম, নির্বাহী কমিটি, জেলা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও জাতীয় পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০