বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চর বনায়নের গাছ ও ঢালের মাটি কেটে রাস্তা সংস্কারের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলরার কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধ সংস্কারে ভেকু (এক্সকেভেটর) মেশিন ব্যবহার করে চর বনায়নের গাছ উপড়ে ফেলার প্রতিবাদে সোমবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এসময় দুই শতাধিক নারী-পুরুষের প্রতিবাদের মুখে নদীর চরের গাছ উপড়ে ফেলা ও ঢালের মাটি কাটার কাজ বন্ধ করতে বাধ্য হয় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন।

এলাকাবাসীর দাবি, বেড়িবাঁধ মেরামতের নামে বাঁধ রক্ষাকারী চরের গাছ এবং এক্সকেভেটর দিয়ে ঢালের মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা হলে পুনরায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বাঁধটি। বছর না যেতেই আবার নদী গর্ভে বিলীন হবে। তাই ভেকু মেশিন বাদ দিয়ে লেবারের মাধ্যমে ঝুড়ি কোদাল দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ সংস্কারের কাজ করতে হবে।

উপস্থিত এলাকাবাসী জানায়, ৬নং কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীর তীরে ১ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড টেন্ডার ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে বিপ্লব এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেয়। কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট থেকে ৬নং কয়রা এলাকার ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার তদারকির দায়িত্ব নিয়েছেন।

তিনি দায়িত্ব নিয়ে ভেকু মেশিন দিয়ে চর বনায়নের গাছ উপড়ে মাটি কেটে বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু করলে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করে। তাতে কর্ণপাত না করালে সোমবার সকালে দুই শতাধিক মানুষ একত্রিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

৬নং কয়রা গ্রামের জয়ন্তী রানী মন্ডল বলেন, বেড়িবাঁধ সংস্কার করা হোক, তবে নদীর চরের গাছ কেটে ও ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নয়। কারণ নদীর চরের গাছ কাটলে দ্রুতই নদী-ভাঙ্গনের কবলে পড়বে। তাই আমরা চাই লেবার দিয়ে ঝুড়ি-কোদালের মাধ্যমে বেড়িবাঁধ সংস্কার করা হোক।

একই এলাকার আয়ুব আলী মোল্যা বলেন, বেড়িবাঁধ মেরামতের কাজে বড় ভেকু মেশিন ব্যবহার করে চরের গাছ উপড়ে বাঁধের নিকটে ঢালের মাটি কেটে গর্ত তৈরী করা হচ্ছিল। আমরা এলাকাবাসী সম্মিলিতভাবে কাজ বন্ধ করে দিয়েছি। এভাবে কাজ চালালে নদীর পানির তুফানে রাস্তা ভেঙ্গে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভবনা বেশি।

স্থানীয় বাসিন্দা তুষার রায় বলেন, বাঁধ রক্ষাকারী চরের গাছ না কেটে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আমরা এলাকাবাসী গণস্বাক্ষরিত একটি লিখিত আবেদন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে প্রেরণ করেছি।

ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার বলেন, স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে আপাতত কাজ বন্ধ আছে। কাজটি মূলত কয়রা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদারের। আমি তার অনুরোধে কাজটি দেখাশোনা করতাম।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ তালুকদার বলেন,বাঁধ মেরামতের জন্য নদীর চরের গাছ কাটার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে উপ-সহকারী প্রকৌশলীকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান বলেন, চর বনায়নের গাছ উজাড় করে বাঁধ সংস্কারের সুযোগ নেই। গাছ কেটে থাকলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০