বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ ডিসেম্বর ২০২৪, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিআরটিএকে সড়ক পরিবহন উপদেষ্টার আলটিমেটাম

ডেস্ক রিপোর্ট: সেবার মান বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারীদের এক মাসের সময় দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আগামী এক মাসের মধ্যে সেবায় উন্নতি করতে না পারলে বিআরটিএর চেয়ারম্যানসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক এক সভায় এ কথা বলেন ফাওজুল কবির খান।

সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, বিআরটিএকে এক মাস সময় দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি করতে হবে। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় যেন চলতে না পারে, সে ব্যবস্থা করতে হবে এবং ফিটনেস দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি খাতের সহায়তা নিতে হবে।

ফাওজুল কবির বলেন, ট্রাফিক পুলিশকে দুই দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগামী এক সপ্তাহের মধ্যে যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়। রাস্তার মধ্যে কোনো গাড়ি অবৈধ পার্কিংয়ের কারণে যানজট হলে, সেই গাড়িকে জরিমানার বদলে আটক করে নিয়ে আসতে হবে।

এলোমেলো করে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে যে যানজট হয়, এর বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। পরিবহন মালিকরা গুলশানে ঢাকার চাকা যেভাবে চলে, সেই আদলে একটি পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মে মাসের মধ্যে ২০ বছরের পুরোনো বাস ঢাকা থেকে তুলে দিতে হবে। এটা পরিবহনমালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তাঁরা যদি এ ক্ষেত্রে ব্যাংকঋণ পেতে আগ্রহী, তাহলে সরকার তাদের সহযোগিতা করবে।

সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা, পরিবহন খাতের মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

২

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

৩

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৪

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৫

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৬

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৭

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৮

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৯

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

১০

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১১

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১২

পদত্যাগ করলেন ইশরাক

১৩

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৪

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৫

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৬

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৭

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৮

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৯

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

২০