বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ জানুয়ারি ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির বুধহাটায় বিএনপির সম্মেলনে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫, ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির সম্মেলনে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সম্মেলন স্থলে জারী করা হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া গুরুতর আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোট, যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক রমজান আলী, যুবদল কর্মী আজমি নূর, উপজেলা ছাত্রদলের আহবায়ক পলাশ আহসান, যুব দলের সাবেক সহ-সভাপতি বকুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলম, কল্লোল, দিপু, আশিক, শফিকুল ও আছাফুরসহ কমপক্ষে ১৫ জন।

উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী বুধহাটা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষ্যে সকাল ১০টা থেকে আমরা ভোট গ্রহণ করছিলাম। এসময় প্রতিপক্ষ পরিকল্পিতভাবে রড, লাঠি, ইটপাটকেল নিয়ে হামলা করে সম্মেলন পণ্ড করে দেয়। তবে কর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ গড়ে তুললে তারা ফিরতে বাধ্য হয়।

উপজেলা বিএনপির আরেক অংশের সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু জানান, তারা ত্যাগী নেতাদের বাদ রেখে গোপনে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের মনমত লোক নিয়ে পকেট কমিটি করার চেষ্টা করছিল। সেটা প্রতিহত করতে আমাদের নেতাকর্মীরা উপস্থিত হলে তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠ ও পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

১০

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

১১

সাতক্ষীরায় রা‌তে সড়‌কে ঝর‌লো দুই প্রাণ

১২

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১৩

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

১৪

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১৫

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১৬

একই জায়গায় আটকে থাকতে চাই না

১৭

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১৮

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১৯

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

২০