বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ ডিসেম্বর ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বর্ধিত সভা: দোলনকে মনোনয়ন দেওয়ায় আ’লীগের কৃতজ্ঞতা

সুলতান শাহাজান, শ্যামনগর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়ন (পৌরসভা) আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরে বঙ্গবন্ধু মার্কেটের আতাউল হক দোলনের নির্বাচনী কার্যালয়ে শ্যামনগর সদর ইউনিয়ন (পৌরসভা) আওয়ামী লীগের আয়োজনে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি.এম আকবর কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস.এম আতাউল হক দোলন।

সভায় শ্যামনগর সদর ইউনিয়ন (পৌরসভা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্গাপদ চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম আফজালুল হক, বীর মুক্তিযোদ্ধা ডা. মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স.ম আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সহ-সম্পাদক আইয়ুব আলী খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা ও মানব সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী সাপুই, সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য শেখ আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক রনি প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কুমদ রঞ্জন গাইন।

সভায় উপস্থিত নেতা-কর্মীরা সাতক্ষীরা-৪ আসনে আতাউল হক দোলনকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১১

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১২

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

১৩

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৪

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

১৫

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

১৬

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

১৭

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৮

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

১৯

আবারো মা হলেন পূজা

২০
error: Content is protected !!