
কয়রা (খুলনা) প্রতিনিধি: যুব সমাজই দেশের ভবিষ্যৎ—এই প্রতিপাদ্যে খুলনার কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের আওতায় সুইডিশ দূতাবাসের অর্থায়নে এই কর্মসূচি পালিত হয়।
শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সিএনআরএস এর সিবিও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সিএনআরএসের কয়রা-দাকোপ সাইট অফিসার মো. নুরুজ্জামান। সিএনআরএসের মাঠ সহায়ক মো. তুহিন হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, সাংবাদিক মো. ফরহাদ হোসেন, সিএনআরএসের ইয়াছিন আরাফাত, নিরাপদ মুন্ডা, মো. সুজাউদ্দৌলা, স্থানীয় যুবক আব্দুল্যাহ আল মামুন, কামরুল ইসলাম, তানিয়া সুলতানা, মিলি মুন্ডা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের সম্পৃক্ত করতে হবে। যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহবান জানানো হয়।
মন্তব্য করুন