বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ আগস্ট ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক ও ব্রহ্মরাজপুর ভ্যান শ্রমিক দলের অংশগ্রহণে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

মিতা এন্টারপ্রাইজ আয়োজিত এই ম্যাচে ইমারত শ্রমিক দল হলুদ জার্সি এবং ভ্যান শ্রমিক দল সবুজ জার্সি পরে মাঠে নামে।

খেলা পরিচালনা করেন মো. মোকলেছুর রহমান। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ওজিয়ার রহমান ও জালাল।

ইমারত শ্রমিক দলের অধিনায়ক ছিলেন ইব্রাহিম এবং টিম ম্যানেজার আকবর হোসেন। অপরদিকে ভ্যান শ্রমিক দলের অধিনায়ক ছিলেন মো. রফিকুল ইসলাম এবং টিম ম্যানেজার আব্দুল খালেক।

খেলা নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক দল ১-০ গোলে ভ্যান শ্রমিক দলকে পরাজিত করে বিজয়ী হয়।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. আব্দুস সামাদ, মো. মিলন হোসেন, ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিকের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, গ্রাম ডাক্তার জিয়াউর রহমান, প্রিমিয়ার সিমেন্টের খুলনা জোনের জোনাল ইনচার্জ সাখাওয়াত হোসেন এবং সাতক্ষীরা সদরের আরআই তানিম আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১১

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১২

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

১৩

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৪

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

১৫

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

১৬

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

১৭

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৮

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

১৯

আবারো মা হলেন পূজা

২০
error: Content is protected !!