বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৫ আগস্ট ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর সুবিধা এবং কল্যাণ ভাতার বকেয়া অর্থ প্রদান শুরু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানের অর্থ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন আনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে দেশের বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীকে এই ভাতা দেওয়া হচ্ছে।

পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সারা দেশে একযোগে ৭০ হাজার ১৯ জন শিক্ষককে তাদের অবসর ভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতার অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে হস্তান্তর করা হচ্ছে। শিক্ষাখাতের প্রশাসনিক ইতিহাসে আজকের এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।’

সরকারের প্রথম ১৮০ দিনের অর্জনের প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেন, বর্তমান সরকারের ১৮০ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু তাৎপর্যপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে যেসব পরিকল্পনা পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি, তা আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ এবং সারাদেশ থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

২

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৩

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৪

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

৬

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

৭

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

৮

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

৯

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১০

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১১

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১২

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৩

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৪

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১৬

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

১৭

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা!

১৮

ধুলিহরের ১০ মেধাবী শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল

১৯

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

২০