বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ আগস্ট ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে চলমান বিদ্যুৎ সমস্যা ও সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজী সোহরাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, এজিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

সভায় গাবুরা ইউনিয়নের সাধারণ গ্রাহকরা বিদ্যুৎ সেবার নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে বিশেষভাবে লো ভোল্টেজ, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা, নতুন মিটার পেতে হয়রানি এবং প্রতারক চক্রের ফাঁদে পড়ার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য গাবুরার গ্রাহকদের অযথা শ্যামনগর, সাতক্ষীরা কিংবা খুলনায় ছুটতে হবে না। স্থানীয়ভাবে অবস্থিত বিদ্যুৎ অফিস বা সংশ্লিষ্ট কেন্দ্রে যোগাযোগ করেই প্রয়োজনীয় সেবা ও সমস্যার সমাধান নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় প্রতারক চক্র থেকে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিদ্যুৎ সংক্রান্ত কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে অবশ্যই রশিদ গ্রহণের জন্য সবাইকে সতর্ক করা হয়।

এ ছাড়া নতুন মিটারের জন্য আবেদন করতে আগ্রহী গ্রাহকদের সুবিধার্থে জানানো হয়, গাবুরা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে গিয়ে আবেদন করলে নতুন মিটারের আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১১

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১২

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

১৩

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৪

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

১৫

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

১৬

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

১৭

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৮

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

১৯

আবারো মা হলেন পূজা

২০
error: Content is protected !!