বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ আগস্ট ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

হাবিবুর রহমান সোহাগ: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্যোগ ও অভিযোজন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত সামাজিক পদক্ষেপ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের একটি রেস্তোরাঁয় ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং: ইয়ুথ ফর ক্লাইমেট জাস্টিস’ প্রকল্পের আওতায় ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) আয়োজিত তথ্য সংগ্রহ, ডকুমেন্টেশন ও শিক্ষা বিনিময় সভায় এই গুরুত্বারোপ করা হয়।

হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন।

সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংগঠন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মনির উদ্দীন, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন এবং চ্যানেল-২৪-এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না।

এ সময় উন্নয়নকর্মী আফজাল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি তরুণ কুমার, সাংবাদিক ফারুক রহমান, হেডের নির্বাহী কমিটির সহ-সভাপতি আজিজুর রহমান বাদশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক, শিক্ষার্থী, সামাজিক কর্মী ও যুব প্রতিনিধিরাও অংশ নেন।

সভাপতির বক্তব্যে লুইস রানা গাইন বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিতে হবে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, ডকুমেন্টেশন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

বক্তারা বলেন, সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চলের মানুষ লবণাক্ততা, জলাবদ্ধতা, নদীভাঙন,বেড়িবাঁধ, নিরাপদ পানির সংকট ও জীবিকার অনিশ্চয়তার মতো নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সংকট মোকাবিলায় স্থানীয় মানুষের অংশগ্রহণে বাস্তবভিত্তিক অভিযোজন পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সভায় প্রকল্পের আওতায় মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য, স্থানীয় মানুষের অভিজ্ঞতা এবং আশাশুনি, শ্যামনগর, মুন্সীগঞ্জ ও সুন্দরবন শিক্ষা সফর অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

১০

আবারো মা হলেন পূজা

১১

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

১২

মান-অভিমান অতীত, লাদাখে রোমান্সে মজলেন দেব-শুভশ্রী

১৩

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই রোববার

১৪

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

১৫

ভ্যান থেকে ছিটকে পড়লে রায়হানের মাথার ওপর দিয়ে চলে যায় ট্রাক

১৬

কয়রায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা

১৭

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৮

সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস পাচারকালে আটক ২

১৯

মেহেরপুরে একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

২০
error: Content is protected !!