

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ নিতে ১৩টি পদে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে ছামিউল ইমাম আজম (সামিউল মনির) ও এস.এম মোস্তফা কামাল, সহ-সভাপতি পদে আবু কওছার ও জাহিদুল ইসলাম (জাহিদ সুমন), সাধারণ সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান লিটন ও আনিসুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জি.এম মোহাম্মাদ আলী, মোঃ মুরাদ হোসেন ও তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে জি.এম আব্দুল কাদের, অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান (মারুফ), দপ্তর সম্পাদক পদে অনাথ মন্ডল এবং প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম আলমগীর হায়দার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল আলিম, মোঃ সামিউল ইসলাম (মন্টি), শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে আরিফুজ্জামান (আরিফ) এবং কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আলমগীর সিদ্দিকী, জি.এম কামরুজ্জামান ও শেখ সোহাবার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
তফসিল অনুযায়ী, রোববার (১৬ আগস্ট) মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র নিয়ে আপিল ও শুনানি হবে ১৭ ও ১৮ আগস্ট। ২০ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আগামী ৫ সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মোট ভোটার ৪৭ জন।
উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক জি.এম মাহাবুব আলম ও সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী।
মন্তব্য করুন