বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১১ মার্চ ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিমের ভাগ্য পাপনের হাতে

ডেস্ক রিপোর্ট: তামিম ইকবাল কি আবার জাতীয় দলে ফিরবেন, নাকি এখানেই শেষ হয়ে যাবে দেশের এক নম্বর ওপেনারের আন্তর্জাতিক ক্যারিয়ার? খুব শিগগিরই হয়তো মিলবে এ কোটি টাকার প্রশ্নের উত্তর।

এরই মধ্যে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এবং বোর্ডের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের তিন দফা বৈঠক হয়েছে। সেখানে তামিম ইকবাল তার বক্তব্য জানিয়ে দিয়েছেন।

এখন বল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কোর্টে। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অপেক্ষা বিসিবি বিগ বসের ঘোষণার।

ক্রিকেট পাড়ার গুঞ্জন নয়, খোদ জালাল ইউনুসের দেওয়া তথ্য। আজ সোমবার দুপুরে জালাল ইউনুস জাগো নিউজকে জানান, ‘আমরা আগেও বসেছিলাম, গতকাল রোববার তামিমের সঙ্গে একান্তে কথা হয়েছে আমাদের (বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আর সিনিয়র বোর্ড ডিরেক্টর এনায়েত হোসেন সিরাজ)।’

জালাল যোগ করেন, ‘তামিম তার কথা উপস্থাপন করেছে। আমরাও আমাদের কথা তাকে বলেছি। এখন তামিমের ভাষ্যটা আমরা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে উপস্থাপন করবো। তিনিই সব শুনে সিদ্ধান্ত দেবেন।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বর্তমানে আইসিসি সভায় যোগ দিতে দুবাই আছেন। দিন দুয়েক পর দেশে ফিরবেন। ধারণা করা হচ্ছে, বিসিবি প্রধান দেশে ফেরার পর দুই বোর্ড পরিচালক জালাল ইউনুস আর এনায়েত হোসেন সিরাজ তার সঙ্গে কথা বলবেন। তাকে তামিমের মূল ভাষ্যটা জানাবেন। সেই আলোকে বিসিবি সভাপতি পাপন নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০