বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ আগস্ট ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবি পরিদর্শনে আসছেন, এ জন্য মিরপুর শের-ই-বাংলায় স্টাফদের রাজ্যের ব্যস্ততা। গণমাধ্যমকর্মীদের ভিড়। দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অব ক্রিকেট হঠাৎই যেন জেগে উঠেছে। এর মধ্যেই বিসিবিতে দেখা গেল তামিম ইকবালকে।

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শের-ই-বাংলায় আসেন সাবেক এই অধিনায়ক।

দেশের ক্ষমতার পালাবদলের পর স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবকশূন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অচলাবস্থা কাটানোর চেষ্টা চালাচ্ছেন আসিফ মাহমুদ। এরই ধারাবাহিকতায় আজ বিসিবিতে আসছেন তিনি।

এদিকে, হঠাৎ তামিমের বিসিবিতে আসার কারণ এখনো পরিষ্কার না হওয়া গেলেও জানা গেছে, কোনো অনুশীলন নয়, মিটিং করতেই এসেছেন তিনি। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এই সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন। সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম। এরপরই আসতে পারে সিদ্ধান্ত। বিশেষ করে তাকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফল আসার কথা ছিল।

তবে দেশের সরকার পতনের পর বোর্ডের সবকিছুতেই আসছে পরিবর্তন। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন নিজেও চলে গেছেন দেশের বাইরে। এমন পরিস্থিতিতে তামিমের সাথে বসতে রাজি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

তিনি বলছিলেন, ‘আগে আমরা জানতাম যে সভাপতি (নাজমুল হাসান পাপন) সাহেবের সঙ্গে তামিমের একটা বৈঠক হবে। এরপর একটা সিদ্ধান্ত আসবে। সে সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল। তবে আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে, সে আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!