বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ এপ্রিল ২০২৩, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘প্রভাবশালী’ মেসির সম্মানে যা লিখলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক: প্রায় ২০ বছরের ফুটবল ক্যারিয়ার। এমন কিছু নেই যা জেতেননি।
একটি মাত্র আক্ষেপ ছিল অনেকদিনের। সেটিও ঘুচিয়ে ফেলেন গত বছর কাতার বিশ্বকাপ জিতে। অনেক কিছু অর্জনের পাশাপাশি ফুটবলকে অনেক কিছু দিয়েছেনও লিওনেল মেসি। খেলাটির ওপর তার প্রভাব স্মরণীয় হয়ে থাকবে আজীবন। তাই তো যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ‘টাইম’ প্রকাশিত ২০২৩ সালের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

তাই মেসির সম্মানে একটি চিঠি লিখেছেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় রজার ফেদেরার। সাত মাস আগে অবসরে যাওয়া ২০ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা প্রশংসার ভেলায় ভাসিয়েছেন মেসিকে। সেই চিঠিটি তুলে ধরা হলো বাংলানিউজের পাঠকদের জন্য-

‘লিওনেল মেসির গোল-স্কোরিং রেকর্ড ও ট্রফি জয়ের সংখ্যা আবারও গোনার প্রয়োজন নেই। ৩৫ বছর বয়সী মেসির যে দিকটা আমার কাছে আলাদা, সেটা হলো এতো বছর ধারাবাহিকভাবে নিজের মাহাত্ম্য বজায় রাখা। এটা অর্জন করা এবং এরপর তা বজায় রাখা খুবই কঠিন। সে জাদুকরের মতো ড্রিবল করে এবং তার কোনাকুনি পাসগুলো শিল্পীর তুলির আচড়ে আঁকা। তার সচেতনতা ও অনুমান অনেকটাই ধারণার বাইরে ।

আমার ক্যারিয়ার কেবল শেষ হলো। এখন বুঝতে পারছি,আমরা অ্যাথলেটরা কতটা ভার বহন করে চলি। তবে আমাদের দৈনন্দিন জীবনে, সেটা আমরা অনুভব করি না। মেসির মতো ফুটবল খেলোয়াড়ের কাছে সেই ভার সম্ভবত আরও বেশি, কারণ বিশ্ব-বিখ্যাত একটি ক্লাব ও খুবই আবেগী একটি দেশের প্রতিনিধিত্ব করে সে। আর্জেন্টিনার বিশ্বকাপ জেতাটা ছিল দুর্দান্ত। বুয়েনস আইরেসের রাস্তায় লাখো সমর্থকদের উদযাপনটি ক্রীড়াঙ্গনের অসাধারণ মুহূর্ত ছিল, যা পুরো বিশ্ব দেখেছে। এমনকি যারা ফুটবল দেখে না তারাও অনুধাবন করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রকৃত প্রভাব।

বড় হওয়ার পর, দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা ছিল আমার প্রিয় আর্জেন্টাইন খেলোয়াড়। আমি ভাগ্যবান যে, তাদের সঙ্গে দেখা করতে পেরেছি। তারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এখন মেসি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে। আমি কেবল আশা করতে পারি, আমরা যেন তার সৃজনশীলতা ও শৈল্পিকতাকে আরও কিছুটা সময় দেখতে পারি। মাঠে যখন মেসি পারফর্ম করবে, তখন খুব বেশি চোখের পলক ফেলবেন না। কে জানে, হয়তো সেই ফাঁকে অবিশ্বাস্য কিছু মিস করে বসলেন।

ধন্যবাদ, লিও। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১০

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১১

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১২

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৩

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

১৪

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

১৫

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

১৬

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

১৭

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

১৮

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

১৯

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

২০
error: Content is protected !!