বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৬ আগস্ট ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাঈদীর মৃত্যুতে বিএনপি ফের যুদ্ধাপরাধের পক্ষে দাঁড়িয়েছে: মেনন

ডেস্ক রিপোর্ট: দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে কেন্দ্র করে বিএনপি ফের যুদ্ধাপরাধের পক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন।

বুধবার (১৬ আগস্ট) মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, জামায়াতের কর্মীরা এ মানবতা বিরোধী অপরাধীর মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলে অভিহিত করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা করেছে, তেমনি তাদের সুরে সুরে মিলিয়ে বিএনপির মহাসচিব সরকারের বিরুদ্ধে সাঈদীকে সঠিক চিকিৎসা না দেওয়ার অভিযোগ এনেছেন। আসলে আগস্ট মাসকে ঘিরে বিএনপি-জামায়াত তাদের নতুন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে তৎপর। অতীতে এ আগস্টেই বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে। একই সঙ্গে দেশের ৬৩ জেলায় একসঙ্গে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। এ আগস্টকেই তাই বেছে নেওয়া হয়েছে নতুন তাণ্ডবের জন্য যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়।

তিনি আরও বলেন, সাঈদীকে নিয়ে এর আগে যেমন চাঁদে তার ছবি দেখা গেছে বলে প্রচার করা হয়েছিল, এখন আবার সামাজিক মাধ্যমে নানা গল্প ছাড়ানো হচ্ছে। কিন্তু সাঈদীর সবটাই মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। তার ৮৪ বছর প্রমাণ করছে যে যুদ্ধাপরাধী বিচারে সে নিজেকে একাত্তরে কিশোর বলে যে দাবি করেছিল তা মিথ্যা। সে ছারছিনা মাদরাসা থেকে বহিষ্কৃত ছাত্র এবং আল্লামা হিসেবে তাকে কে সনদ দিয়েছে তা জানা নেই। বস্ততঃ বিএনপি-জামায়াতের রাজনীতিই মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। তাদের মিথ্যার মুখোশ উম্মোচন করে নতুন প্রজম্মকে এগিয়ে নিতে হবে।

শাহ ইস্কান্দার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রেলওয়ে মাদরাসার অধ্যক্ষ খাজা আরিফ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!