বাংলাদেশ, শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২২ আগস্ট ২০২৩, ১২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩০ দিনের মধ্যে বিয়ে না করলে চাকরি যাবে

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে পাকা নোটিশ দিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। এতে তিনি ওই শিক্ষককে ৩০ কর্মদিবসের মধ্যে বিয়ে করতে বলেছেন। এই নোটিশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।

বিদ্যালয়সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সহকারী শিক্ষক পদে ওই বিদ্যালয়ে যোগ দেন গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা রনি প্রতাপ পাল। গত ২৬ জুলাই তাঁকে নোটিশ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। নোটিশে বলা হয়, ‘বিদ্যালয়ে যোগদানের পর আপনাকে বারবার মৌখিকভাবে তাগিদ দিয়েছি বিবাহ করার জন্য। কিন্তু অতীব দুঃখের বিষয়, কয়েক বছর অতিবাহিত হওয়ার পরও আপনি বিবাহ করেননি। বিদ্যালয়টিতে সহশিক্ষা চালু রয়েছে। অভিভাবকগণ অবিবাহিত শিক্ষক নিয়ে প্রশ্ন তুলতে পারেন।

সুতরাং বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে নোটিশপ্রাপ্তির ৩০ কর্মদিবসের মধ্যে বিবাহের কার্য সম্পন্ন করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আপনাকে বিশেষভাবে পাক্কা নির্দেশ প্রদান করা হলো।’

নোটিশ পাওয়ার দুই দিন পর শিক্ষক রনি প্রতাপ প্রধান শিক্ষককে লিখিত জবাব দেন। জবাবে তিনি বলেন, ‘আমার অভিভাবকেরা আমার বিয়ের চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের হিন্দুদের বিয়ের পাত্রপাত্রী বাছাইয়ে গাত্র বা বর্ণের বিষয় রয়েছে। তা ছাড়া হিন্দুধর্মাবলম্বীরা শ্রাবণ থেকে কার্তিক পর্যন্ত বিয়ে করাটা শুভ মনে করে না। সুতরাং পারিবারিক ও ধর্মীয় রীতির কারণে আগামী অগ্রহায়ণ মাসে আমার অভিভাবকেরা আমাকে বিবাহ করাবেন বলে জানিয়েছেন।’

শিক্ষক রনি প্রতাপ অভিযোগ করেন, প্রধান শিক্ষক স্কুলের সব স্টাফকে ডেকে সবার সামনে তাঁকে সাফ বলে দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়ে না করলে তাঁকে চাকরিচ্যুত করা হবে। হয়রানির ভয়ে তিনি গত ৩০ জুলাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই অভিযোগে শিক্ষক রনি বলেন, তিনি অবিবাহিত থাকলেও কোনো অভিভাবক বা শিক্ষার্থী তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। কিন্তু বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে স্কুলের বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে প্রধান শিক্ষককের বিরুদ্ধে। এ নিয়ে সরকারি তদন্তে যাতে তিনি (রনি) সাক্ষ্য না দেন, সে জন্য তাঁকে হয়রানি করা হচ্ছে।

তবে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, সহশিক্ষা চলমান রয়েছে এমন প্রতিষ্ঠানে অবিবাহিত শিক্ষক থাকলে নানা অসুবিধা হতেই পারে। এ জন্য তাঁকে দ্রুত বিয়ে করার নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, ঘটনাটি খুবই লজ্জাজনক। এভাবে নোটিশ করার এখতিয়ার কোনো প্রধান শিক্ষকের নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা পরিদর্শনে ইউএনও

কেশবপুর শহরে যত্রতত্র ময়লার স্তুপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি!

অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত লতিফ সরদারের পাশে পাইকগাছার ইউএনও

কেশবপুরে নারীদের গবাদিপশু পালন প্রশিক্ষণ  

যতদিন গায়ে পুলিশের পোশাক থাকবে, ততদিন জানমালের পাহারা দিয়ে যাব: শ্যামনগরের নবাগত ওসি

সাতক্ষীরায় কচি কণ্ঠের আসরের কমিটি গঠন: বিপ্লব সভাপতি, মাহিদা সম্পাদক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার

‘বাংলা কিউআর’ প্রচলনে সাতক্ষীরায় জনতা ব্যাংকের নানা উদ্যােগ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতল বাংলাদেশ

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ধেয়ে আসছে ঝড়

১১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

১২

বন্যায় ভেসে গেছে ৯১ কোটি টাকার মাছ, ডুবলো কৃষিজমি

১৩

বেলজিয়ামকে হারিয়ে সেমি ফাইনালে স্পেন

১৪

অ্যান্ডি বার্নহামই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী: বিবিসি

১৫

মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’

১৬

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন

১৭

দুই ছেলেকে নিয়ে দিনমজুর বাবার জীবনযুদ্ধ যেন থামে না

১৮

আশাশুনিতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি

১৯

ভোমরা স্থলবন্দর চেকপোস্টে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ২ ভারতীয় আটক

২০
error: Content is protected !!