বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ আগস্ট ২০২৩, ৯:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার এক হয়ে ছেলের জন্মদিন পালন করলেন রাজ-পরী!

ডেস্ক রিপার্ট: গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘটা করে একমাত্র ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’র জন্মদিন পালন করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তবে জন্মদিনের উৎসবে ছিলেন না রাজ্যর বাবা শরীফুল রাজ। এবার রাজ্যের কথা ভেবে, বিবাদ ভুলে এক হলেন অভিনয় শিল্পী পরীমনি ও শরীফুল রাজ। রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা গেল রাজ-পরীকে।

খুব একটা ভালো সময় যাচ্ছে না রাজ-পরীর দাম্পত্য জীবনে। সম্পর্কের টানাপোড়েন যেন পিছুই ছাড়ছে না এই জুটির। অনেকেই ধারণা করছিলেন, হয়তো রাজ-পরীকে হয়তো আর একসঙ্গে দেখা যাবে না। তবে নেটিজেনদের সেই ধারণাকে পাল্টে দিয়ে ফের একসঙ্গে দেখা গেল রাজ-পরীকে। গানবাংলার স্টুডিওতে তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা গেল তাদের।

বিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে তাপসের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএম-এর পক্ষ থেকে।’

টিএম ফিল্মস ইতিমধ্যে দুটি সিনেমার ঘোষণা দিছে। রাফী একটা, অংশু একটা বানাবে। এসব ছবির কোনোটিতে কি রাজ-পরী থাকতে পারে, এমন ইঙ্গিতই কি দিলেন তাপস!?

২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরিফুল রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন এই জুটি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

চলতি বছরের শুরু থেকেই এই জুটির দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমের শিরোনাম হন আলোচিত দম্পতি। এরপর দু’জনেই জানান একসঙ্গে আর সংসারের পথে হাঁটছেন না তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

২

একই জায়গায় আটকে থাকতে চাই না

৩

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৪

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৫

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৬

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৮

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৯

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১০

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১২

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৩

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৪

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৬

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৭

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৮

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৯

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২০