বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৭ আগস্ট ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছেলের বিয়ে নিয়ে দ্বিমত, বাবাকে কুপিয়ে পলাতক মা

ডেস্ক রিপোর্ট: ছেলের বিয়েকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ায় ফারুক হোসেন নামের এক কৃষককে কুপিয়ে আহত করেছে তারই স্ত্রী। মুমূর্ষু অবস্থায় আহত কৃষককে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল ও পরে উন্নত চিকিৎসার জন্য সেখানে থেকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, ঘটনার পর থেকেই পলাতক আছেন তার স্ত্রী।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের স্বজনরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই স্ত্রী মাহমুদা খাতুনের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল ফারুকের। মাহমুদা তাদের ছেলেকে তার ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চান। কিন্তু, এ প্রস্তাবে রাজি ছিলেন না ফারুক। এ নিয়েই তাদের ঝগড়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে ঘরের খাটের ওপর ফারুকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা।

এ প্রসঙ্গে কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ছেলের বিয়ে দেয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। স্ত্রী দা দিয়ে স্বামীর মাথা ও মুখে কুপিয়েছে। ঘটনার পর থেকেই ওই গৃহবধু পলাতক আছে, তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!