বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ আগস্ট ২০২৩, ৯:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কানাডায় ‘নজিরবিহীন’ দাবানল, পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার উত্তরপশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন থেকে বাঁচতে সেখানের বাসিন্দারা নানাভাবে এলাকা ছাড়ছে। ভিড় বেড়েছে স্থানীয় বিমানবন্দর ও মহাসড়কগুলোতে। এর আগে কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, অঞ্চলটির রাজধানী ও বড় শহর ইয়েলোনাইফের দিকে এগোচ্ছে দাবানল। খবর আল-জাজিরার।

কানাডিয়ান সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবানল নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি কমিটির আহ্বান করবেন, যা ইনসিডেন্ট রেসপন্স গ্রুপ নামে পরিচিত। গত কয়েক মাস ধরেই দাবানলে বিপর্যস্ত দেশটির বেশ কিছু অঞ্চল।
কর্তৃপক্ষ ইয়েলোনাইফের প্রায় ২০ হাজার বাসিন্দাকে শুক্রবারের (১৮ আগস্ট) মধ্যে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। আশপাশের এলাকাগুলো থেকেও মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইয়েলোনাইফ বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষারত টিফানি শ্যাম্পেন বলেন, আমার আগে থেকেই হাঁপানি রয়েছে। কিন্তু দাবানলের ধোঁয়ার কারণে অবস্থা আরও খারাপ হয়েছে।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বাসিন্দাদের ফ্লাইটের কমপক্ষে দুই ঘন্টা আগে পৌঁছানোর জন্য সতর্ক করেছে। কারণ এরই মধ্যে যাত্রী ট্রাফিক বেড়ে গেছে।

সম্প্রতি দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে কানাডায়। দেশটিতে অন্তত এক হাজার সক্রিয় দাবানল রয়েছে। এর মধ্যে উত্তরপশ্চিমাঞ্চলেই দুই শতাধিক।

বিস্তীর্ণ ও অল্প জনবসতিপূর্ণ অঞ্চলের প্রিমিয়ার ক্যারোলিন কোচরান এই সংকটকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন। বাসিন্দারে শান্ত থাকার পাশাপাশি নির্দেশনা মানার আহ্বানও জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

১

শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার

২

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

৩

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

৪

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

৫

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

৬

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

৭

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৮

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৯

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

১০

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

১১

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

১৪

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১৫

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১৬

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১৭

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১৮

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

২০