বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৪, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম দুশ্চিন্তায় শ্যামনগর উপকূলের মানুষ

বিলাল হোসেন: ঘূর্ণিঝড় দানা আঘাত হানার শঙ্কায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে সাতক্ষীরা উপকূলের মানুষ। দানার সম্ভাব্য গতিপথ ভারতের পশ্চিমবঙ্গের দিকে হলেও বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে সাতক্ষীরা উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সারাদিন দেখা মেলেনি সূর্যের।

পানি উন্নয়ন বোর্ড সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সাতক্ষীরার শ্যামনগর উপকূলের অন্তত নয়টি পয়েন্টে উপকূল রক্ষা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য জলোচ্ছ্বাসের এসব পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গোটা জনপদ।

সূত্র মতে, শ্যামনগরের বুড়িগােয়ালিনী ইউনিয়নের পশ্চিম দুর্গাবাটির দুটি পয়েন্টে ২০০ মিটার, দাতিনা খালীর একটি পয়েন্টে ২০০ মিটার, গাবুরা ইউনিয়নের ৯নং সোরা ও দৃষ্টিনন্দনে ৩০০ মিটার, মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর, হরিনগর বাজার ও কদমতলায় ৩৫০ মিটার, কৈখালী ইউনিয়নের বৈশখালিতে ১৫০ মিটার বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এছাড়া রমজাননগরের দ্বীপ গ্রাম গোলাখালির সবটাই ঝুঁকিপূর্ণ।

গাবুরার বাসিন্দা মনিরুজ্জামান বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসলেই আমরা বাঁধ নিয়ে দুশ্চিন্তায় থাকি। বাঁধ ভাঙ্গার কারণে আমাদের বেশি ক্ষয়ক্ষতি হয়।

মুন্সিগঞ্জের সেন্ট্রাল কালিনগর গ্রামের জামিলা বেগম বলেন, একবার বাঁধ ভাঙলে আমাদের বেঁচে থাকার জন্য আর কোনো কিছু অবশিষ্ট থাকে না।

রমজাননগরের আব্দুল কাদের বলেন, ঘূর্ণিঝড়ের সময় গোলাখালির মানুষ খুবই অসহায় হয়ে পড়ে। দ্বীপ হওয়ায় সেখানে কোন সাইক্লোন সেল্টারও নেই। পানিতে ডুবে থই থই করে।

পশ্চিম দুর্গাবাটি গ্রামের মলিনা রানি রপ্তান বলেন, খোলপেটুয়া নদীর পাড়ে আমাদের বসবাস। আইলার পর থেকে প্রতিবছরই পশ্চিম দুর্গাবাটিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। আমাদের সবকিছু নদীর মধ্যে। জমি জায়গা হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আবার ঝড় আসছে, কি হবে কে জানে।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, উপকূলের বেশ কিছু পয়েন্টে বেড়িবাঁধ খুবই ঝুঁকিতে রয়েছে। পানির চাপ বাড়লে টিকিয়ে রাখা কঠিন হবে।

ঘূর্ণিঝড় ডানার প্রস্তুতি নিয়ে শ্যামনগরে কর্মরত পানি উন্নয়ন বোর্ডের এসডিও ইমরান হোসেন জানান, তাৎক্ষণিকভাবে কাজ করার জন্য তিন হাজার জিও বস্তা, দুই হাজার প্লাস্টিক বস্তা, ১০ জিও রোল প্রস্তুত আছে। এগুলো দিয়ে এক কিলোমিটার বাঁধ সংস্কার করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!