বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ জুন ২০২৩, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘বস-৩’ নিয়ে আসছেন জিৎ

বিনোদন ডেস্ক: প্রথমবার হিন্দি ভাষায় সিনেমা মুক্তি দিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন টালিউড সুপারস্টার জিৎ। একই সঙ্গে ভারতজুড়ে হিন্দি ও বাংলায় মুক্তি পায় তার সিনেমা ‘চেঙ্গিজ’। ভালোই ব্যবসা করেছিল সেই সিনেমা।

তবে আগামী কোনো সিনেমার পরিকল্পনা করছেন অভিনেতা, তা নিয়েই হইচই টালিউডে। শোনা যাচ্ছে তার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বস’-এর আগামী সিনেমার পরিকল্পনা করছেন অভিনেতা। বাবা যাদবের পরিচালনায় আবারও এ সিনেমার ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছেন তিনি, জল্পনা তুঙ্গে।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘বস’। বক্স অফিসে তুমুল ব্যবসা করে ‘বস: বর্ন টু রুল’। এ সিনেমাকে ফ্র্যাঞ্চাইজি করার পরিকল্পনা করেন প্রযোজক জিৎ। এ ‘বস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমায় মূল ভূমিকায় দেখা গিয়েছিল জিৎকে, তার নায়িকার চরিত্রে ছিলেন শুভশ্রী। দীর্ঘ ৪ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস-২’। সেখানেও মূল ভূমিকায় ছিলেন জিৎ-শুভশ্রী। তবে তাদের সঙ্গে এ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যায় ইন্দ্রনীল সেনগুপ্ত ও নুসারাত ফারিয়াকে। মাঝে কেটে গেছে ৬ বছর, শোনা যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার পরিকল্পনা করছেন জিৎ।

তবে ‘বস-৩’ আসতে সময় বাকি অনেক কারণ বাবা যাদব এরই মধ্যে আরেক সিনেমার পরিকল্পনায় রয়েছেন। যশ দাশগুপ্ত ও নুসারাত জাহানকে নিয়ে একটি সিনেমার পরিকল্পনা রয়েছে তার। তবে নুসারাত নাকি জিৎ, কার সিনেমা আগে বানাবেন তা নিয়ে রয়েছে দ্বিধা-দ্বন্ধ। টলিউডের পাশাপাশি বলিউডে কাজ করছেন যশ। অন্যদিকে চেঙ্গিজের পর কোনো সিনেমার ঘোষণা করবেন জিৎ, তার অপেক্ষায় রয়েছে সকলেই।

চেঙ্গিজ মুক্তির আগেই বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দারের সঙ্গে ‘মানুষ’ সিনেমার ঘোষণা করেছেন জিৎ। পাশাপাশি সৌভিক কুন্ডুর পরিচালনায় ‘বুমেরাং’ নামক একটি সিনেমারও ঘোষণা করেছেন তিনি। একটি অ্যাকশন সিনেমা অন্য আরেকটি কমেডি সিনেমা বলেই জানা যায়। তবে শোনা যাচ্ছে তার আগেই বস থ্রিয়ের শুটিং করবেন জিৎ, এমনটাই খবর। যদিও জিতের টিম এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!