বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ জুলাই ২০২৪, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কৃষকলীগ নেতা কাশেম কাগুজি হত্যা মামলার আসামি সালাউদ্দিন গ্রেপ্তার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কাগুজি হত্যা মামলার আসামি সালাউদ্দিন গাজী (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

সোমবার (১৫ জুলাই) জেলার দেবহাটা থানার সেকেন্দারা মোড় এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দিন গাজী গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মৃত রুহুল আমিন গাজীর ছেলে ও গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজি হত্যা মামলার ৬নং আসামি।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা সিপিসি-১ সূত্র জানায়, সালাউদ্দিন গাজী দেবহাটা উপজেলায় আত্মগোপনে রয়েছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেকেন্দারা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ৪ জুলাই মধ্যরাতে স্ত্রীকে নৌকায় বেঁধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে মুছা গাজীসহ আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

২

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

৩

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

৪

ক্রস যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, সেটাই করবো: আইজিপি

৫

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

৬

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭

সাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবি

৮

শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৯

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১০

গোলাপি আভায় জয়া আহসান

১১

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

১২

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

১৩

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

১৪

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

১৫

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

১৭

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

১৮

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৯

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

২০