বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ আগস্ট ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারী বর্ষণে হিমাচলে নিহত বেড়ে ৭৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিতে হিমাচলে প্রাণহানির সংখ্যা বেড়ে বৃহস্পতিবার ৭৪ জনে দাঁড়িয়েছে। সবশেষ উদ্ধারকর্মীরা সিমলায় শিব মন্দির থেকে একজনের মরদেহ পেয়েছে।

অন্যদিকে চাম্বায় আরও দুজনের প্রাণহানি ঘটেছে।
সিমলায় তিনটি বড় ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একটি সামার হিলের শিব মন্দিরের ভূমিধস। এনডিটিভি।

বর্ষা শুরু হওয়ার পর ৫৫ দিনে রাজ্যে ১১৩টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে গণপূর্ত বিভাগের দুই হাজার ৪৯১ কোটি রুপির ক্ষতি হয়েছে। আর ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা।

সিমলার সামার হিলে রেললাইনের একটি অংশ ভেসে গেছে, ট্র্যাকগুলো বাতাসে ঝুলছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, সাম্প্রতিক ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনঃনির্মাণ পাহাড়সম চ্যালেঞ্জ।

বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশগতভাবে ভঙ্গুর হিমালয়ে অবৈজ্ঞানিকভাবে স্থাপনা নির্মাণ, বনভূমি হ্রাস এবং জলপ্রবাহকে বাধা দেওয়ার মতো কাঠামোর কারণে ঘন ঘন ভূমিধস হয়।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) সিমলা, সোলান, মান্ডি, চাম্বাসহ পার্শ্ববর্তী এলাকায় বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে কয়েকটি স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

রোববার থেকে শুরু করে টানা তিন দিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে রাজ্যে। মঙ্গলবারের পর বৃষ্টি কমেছে এবং বৃহস্পতিবার কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে।

২৪ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশে বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় অন্তত ২১৭ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০