বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ মার্চ ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বস্তিতে আগুন: যানজটে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি ফায়ার সার্ভিসের

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠের পাশে গোডাউন বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। বিভিন্ন স্টেশন থেকে ১০টি ইউনিট পাঠানো হলেও সেখানে গিয়ে কাজ শুরু করেছে ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে, ইফতারের আগে সড়কে প্রচণ্ড যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে ইউনিটগুলোর।

রোববার (২৪ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ফায়ার ফাইটার আব্দুর রহিম জানান, মহাখালীর গোডাউন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধাপে ধাপে সেখানে ১০টি ফায়ার ইউনিট পাঠানো হয়েছে। বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ইফতারের আগে সড়কে প্রচণ্ড জ্যামের কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। সড়কে পুলিশসহ অন্যরা দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি বের করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ১০ ইউনিট ঘটনাস্থলে পাঠানোও বর্তমানে ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহনা হক জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ বরগুনার ৫ জেলে

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

‘জেলার ২’-এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

১০

লবণাক্ত পানিতে উপকূলে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

১১

দুপুরের মধ্যে যে ৯ জেলায় বজ্রবৃষ্টি হতে পারে

১২

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

১৩

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

১৪

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

১৫

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

১৬

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৭

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

১৮

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

১৯

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

২০
error: Content is protected !!