বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ আগস্ট ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শোকাবহ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শোকাবহ আগস্টের শোকগাঁথাকে হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা. আলোচনা সভা ও পুরস্কার বিতরণী করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-ইলাহী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবু প্রমুখ।

আলোচনা শেষে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত দেশাত্মবোধক সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৩৬ জনের পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১০

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১১

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১২

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৩

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৪

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৫

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৬

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৭

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৮

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৯

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

২০
error: Content is protected !!