বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

কয়রা (খুলনা) প্রতিনিধি: ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন পাঁচজন রোগী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা হলেন, উপজেলার ঘুগরাকাঠী এলাকার সোনালী আক্তার (২০), কালিকাপুর গ্রামের শাহিনা আক্তার (২২), খেওয়া গ্রামের ইকবাল হোসেন (৩৫), তালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) ও বমিয়ার রিয়াজ মোল্লা (২৩)।

হাসপাতালের তথ্য অনুযায়ী, এসব রোগীর ডেঙ্গু শনাক্ত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে কয়রায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, আক্রান্ত রোগীরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শরীরে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং বাড়ির আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!