বাংলাদেশ, রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৯ আগস্ট ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, কিশােরী অন্তঃসত্ত্বা, প্রেমিকের তালবাহানা

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে ৮ম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বুড়িগোয়ালীনি ইউনিয়নের খোসলখালি গ্রামের আনছার মালির ছেলে মনিরুল (২২)। এভাবেই কেটেছে প্রায় দুই বছর। হঠাৎ মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। আর এতেই ঘটে যায় বিপত্তি। গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য মনিরুল ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। এখন বিয়ে তো দূরের কথা, প্রেমিকাকে গর্ভের বাচ্চা নষ্ট করার চাপ দিচ্ছে মনিরুল। মনিরুল বিয়ে নিয়ে তালবাহানা করায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে মেয়েটি।

ভিকটিম জানিয়েছে, তাদের মধ্যে দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মনিরুল তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এখন সে ২ মাসের অন্তঃসত্ত্বা। মনিরুল এখন বিয়ে করতে অস্বীকার করছে এবং তাকে মেরে ফেলার একটা হুমকি দিচ্ছে।

তিনি বলেন, মনিরুল যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার মারা যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না।

ভিকটিমের মা জানান, তার মেয়ের সাথে আনছার মালীর ছেলে মনিরুল ইসলামের সম্পর্ক রয়েছে। এই বিষয়টি তারা কেউ জানতেন না। যখন জানতে পারেন, তখন ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলে ছেলেসহ তার পরিবার তালবাহানা শুরু করে। এখন মেয়েটি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে। তিনি এর বিচার দাবি করেন।

মনিরুলের বাবা আনছার মালি বিষয়টি স্বীকার করে বলেন, আমার ছেলেকে ঐ মেয়ের সাথে বিয়ে দিবো বলে কথাবার্তা চলছে। আপনার রিপোর্ট করতে হবে না।

স্থানীয় ইউপি সদস্য গাজী আজিজুল ইসলাম বলেন, আমি উভয়পক্ষের কাছে শুনে ঘটনার সত্যতা পেয়েছি। তাদের আইনের আওতায় যেতে বলেছি।

শ্যামনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকপ্রতিবন্ধী মো. ইফাজদ্দীনের সন্ধান চায় পরিবার

সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জলাবদ্ধতায় সাতক্ষীরার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১০

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

১১

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

১২

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৩

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৪

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১৫

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৭

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৮

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৯

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

২০
error: Content is protected !!