বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ অক্টোবর ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘বাঘিনীর ফেরার সময় হয়েছে’ কেন বললেন সুস্মিতা

বিনোদন ডেস্ক: বহু প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজির ‘আরিয়া’র তৃতীয় সিজনের মুক্তিতে আর বাকি মাত্র কিছু দিন। শনিবার (০৭ অক্টোবর) একটি ভিডিও প্রকাশের মাধ্য়মে সুস্মিতা সেন জানালেন এই সিজনের মুক্তির দিনক্ষণ।

সামাজিকমাধ্যমে সুস্মিতার প্রকাশিত ভিডিও থেকে জানা যায়, আগামী ৩ নভেম্বর ওটিটি প্ল্য়াটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

টিজার ভিডিওর ক্য়াপশনে সাবেক মিস ইউনিভার্স লেখেন, ‘শেরনি কে লটনে কা ওয়াক্ত আ গয়া হ্যায়’। যার বাংলা অর্থ হবে- বাঘিনীর ফিরে আসার সময় হয়ে গেছে।

সুস্মিতার ক্যারিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ‘আরিয়া’। এই সিরিজের হাত ধরে ডিজিটাল দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী। শুধু তাই নয়, সুস্মিতা সেন বহুদিন পর পর্দায় ফেরেন সিরিজটির হাত ধরেই।

২০২০ সালের জুন মানে থ্রিলারধর্মী এই সিরিজের সঙ্গে কামব্যাক করেন সুস্মিতা সেন। এক কঠিন স্বভাবের নারী, যে নিজের পরিবারকে রক্ষা করতে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারেন, তেমনই চরিত্রে অভিনয় করেন সুস্মিতা সেন।

‘আরিয়া’র প্রথম সিজন বেস্ট ড্রামা বিভাগে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস-এর জন্য মনোনয়ন পেয়েছিল। তৃতীয় সিজন সম্পর্কে সুস্মিতা সেন এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আরিয়া সারিনের জন্য নতুন সূর্যোদয় হতে চলেছে এবং এবার সে আরও কঠিন। তৃতীয় সিজনে ও একাধিক স্থানে যাচ্ছে এবং অতীতের বেড়াজাল থেকে বেরিয়ে নিজের নতুন গল্প শুরু করতে চলেছে।

তিনি আরও বলেন, আরিয়ার চরিত্রে ফিরে আসা মানে একেবারে নতুন সফর শুরু করা। রাম মাধবাণী ও ডিজনি প্লাস হটস্টার টিমের সঙ্গে ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। দর্শক যে ভালোবাসা ও প্রশংসা দিয়েছে সেটা ফেরত পাওয়ারও তর সইছে না।

রাম মাধবাণী পরিচালিত এই সিরিজে সুস্মিতা সেন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নমিত দাস, মণীশ চৌধুরী, সিকন্দর খের, বিনোদ রাঠৌর। ‘আরিয়া’র দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!