বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ আগস্ট ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে অবশেষে। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’-এর তৃতীয় সিজন নিয়ে বড় ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুণ।

নিজের জন্মদিনে প্রকাশ করা একটি ভিডিওতে নতুন সিজনের চিত্রনাট্য শেষ করার কথা জানিয়ে দর্শকদের উচ্ছ্বসিত করে তুলেছেন তিনি।

বাংলাদেশে ওয়েব সিরিজের জনপ্রিয়তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘মহানগর’ প্রথম মুক্তি পায় ২০২১ সালে। দুই বছর পর দর্শকদের সামনে আসে এর দ্বিতীয় সিজন। গল্প, চিত্রনাট্য ও অভিনয়ের গুণে বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও ব্যাপক সাড়া ফেলে সিরিজটি।

দ্বিতীয় সিজনের শেষেই তৃতীয় কিস্তি আসার ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ‘মহানগর ৩’ নিয়ে নির্মাতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এ সময় আশফাক নিপুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দিলেই দর্শকদের বড় একটি অংশ সেখানে তৃতীয় সিজন নিয়ে প্রশ্ন তুলতেন। এর মধ্যে একবার সিরিজটির কাজ শুরুর খবরও সামনে এসেছিল।

পরে জানা যায়, বাজেট সংকটের কারণে হইচই বাংলাদেশ তখন ‘মহানগর ৩’ নির্মাণ করতে পারছে না।

তবে এবার অপেক্ষার অবসানের ইঙ্গিত দিয়েছেন খোদ নির্মাতাই। বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিনে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। জন্মদিনের শুভেচ্ছা জানানোর আহ্বান জানিয়ে ভিডিওর একপর্যায়ে তিনি বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’

কোন চিত্রনাট্যের কথা বলছেন, সেটিও অবশ্য খুব বেশি রহস্যে রাখেননি নিপুণ। ভিডিওতে নিজের কণ্ঠে ‘মহানগর’-এর পরিচিত ইন্ট্রো মিউজিক গেয়ে শোনান তিনি। এতেই দর্শকদের কাছে স্পষ্ট হয়ে যায়, বহুল প্রতীক্ষিত তৃতীয় সিজনের কাজ এগিয়ে নিচ্ছেন এই নির্মাতা।

তার সেই পোস্টে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি ভক্তরাও ‘মহানগর ৩’ নিয়ে আপডেট জানতে চান। পরিচালকের ইঙ্গিতের সূত্র ধরে একজন মন্তব্য করেছেন, ‘‘তাহলে কি ‘মহানগর ৩’ ভায়া?’’, এর উত্তরে আশফাক নিপুণ লিখেন, ‘ইয়েস’।

তবে ‘মহানগর ৩’-এর শুটিং কবে শুরু হবে কিংবা সিরিজটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।

সিরিজটির প্রথম দুই সিজনে পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান মোশাররফ করিম। তৃতীয় সিজনেও তাঁকে এই চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি নতুন সিজনে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!