বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ আগস্ট ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে জনপ্রিয় অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট: ৫৪ বছর বয়সে বিয়ে করেছেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই জীবনের নতুন অধ্যায়ের খবর জানিয়েছেন তিনি। তবে প্রকাশিত ছবিগুলোতে স্বামীর মুখ দেখা যায়নি। একই সঙ্গে তার স্বামীর পরিচয় বা বিয়ে নিয়ে বিস্তারিত কোনো তথ্যও প্রকাশ করেননি অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে হুমায়রা নিজের অনুভূতির কথা জানান। সেখানে তিনি লিখেছেন, মানুষ অনেক সময় নিজের ভবিষ্যৎ নিয়ে একরকম পরিকল্পনা করলেও সৃষ্টিকর্তার পরিকল্পনা থাকে ভিন্ন।

সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর আস্থার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, সৃষ্টিকর্তা যখন কোনো কিছু ঘটানোর সিদ্ধান্ত নেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ করে দেন।

হুমায়রার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়ে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ হুমায়রা বানু। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।

‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ ও ‘জান নিসার’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন হুমায়রা।

দীর্ঘ অভিনয়জীবনের পর এবার ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী। তবে তার স্বামীর নাম, পরিচয় কিংবা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

৫৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে জনপ্রিয় অভিনেত্রী

হামের উপসর্গে এক দিনেই ৭ শিশুর মৃত্যু

সব সৃষ্টির শ্রেষ্ঠ মহানবী মুহাম্মদ (সা.)

আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া

র‌্যাংকিং: ইতিহাস গড়ে শরিফুলের বড় লাফ, বুমরাহকে টপকে চূড়ায় স্টার্ক

১০

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

১১

৭৭ বছরে পা রাখলেন প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল ওয়াজেদ কচি

১২

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

১৩

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১৪

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার

১৫

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

১৬

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

১৭

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

১৮

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

১৯

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

২০
error: Content is protected !!