বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ জুন ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ময়ূরাক্ষীর রহস্যঘেরা ‘লাস্ট কিস’

বিনোদন ডেস্ক | প্রকাশ্যে এলো ঈদের সিনেমা ‘ময়ূরাক্ষী’র নতুন ভিডিও কনটেন্ট। নির্মাতা এই কনটেন্টের নাম দিয়েছেন ‘লাস্ট কিস’।

এতে দেখা যায় একটি হাসপাতালের লবি দিয়ে একটি লাশের ট্রলি নিয়ে যাচ্ছেন একজন হাসপাতাল কর্মী। অন্য একটি দৃশ্যে দেখা যায় চিত্রনায়িকা ববি একটা বাথটাবে শুয়ে ধূপমান করছেন, একটা ফোন কল আসে, এরপর তিনি রহস্যর হাসি দিতে থাকেন। দর্শকের জন্য ময়ূরাক্ষী নির্মাতা রাশিদ পলাশ কী রহস্য রেখে দিলেন সেটাই এখন দেখার পালা।

এরই মধ্যে ঈদের এই সিনেমার পোস্টার, টিজ এবং পিরিতির বাজার গানগুলো বেশ আলোচনায় এসেছে।

রাশিদ পলাশ বলেন, আমরা দর্শকের জন্য একের পর এক চমক নিয়ে এসেছি। আমরা আসলে কী করতে যাচ্ছি তার কিছুটা ঝলক দেখানো বলতে পারেন। ঈদের সিনেমা যেন মানুষ আনন্দ নিয়ে দেখতে পারেন সে চেষ্টা আছে আমাদের।

‘ময়ূরাক্ষী’তে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপ।

প্রেম ও প্রতারণার সত্যি ঘটনা অবলম্বনে ‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। রোমান্টিক ঘরানার থ্রিলার ধাঁচের সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, আফফান মিতুল ও কস্তুরী চৌধুরী।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি। আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০