বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ আগস্ট ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে গৃহবধূর গলায় ছুরি ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে দিনে-দুপুরে এক গৃহবধূর গলায় ছুরি ঠেকিয়ে নগদ টাকা, আসবাবপত্র ও স্বর্ণ লুট কর নিয়ে গেছে এক দুর্বৃত্ত।

শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নকিপুর গ্রামের একটি ভাড়াবাড়ি থেকে সুমাইয়া খাতুন (২২) নামে ওই গৃহবধূর গলায় ছুরি ঠেকিয়ে ও হাত-পা-মুখ বেঁধে এই লুটের ঘটনা ঘটে।

সুমাইয়া পার্শ্ববর্তী ভুরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের বাসিন্দা মোঃ ফয়জুল্যাহার স্ত্রী। তারা নকিপুর গ্রামের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মৃত আলহাজ্ব আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকেন।

ভুক্তভোগীর স্বামী ফয়জুল্যাহ জানান, সে কাজের উদ্দেশ্যে বাসার বাইরে থাকাকালীন তার স্ত্রী সকালে বাড়ির ছাদ থেকে নিজের রুমে এসে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে পাশের রুমে যায় নাস্তা করতে। পাশের রুম থেকে নাস্তা শেষ করে রুমের মধ্যে প্রবেশ করলে দরজা লাগানোর শব্দ পায়। দরজার দিকে তাকাতেই দেখতে পাই বোরকা পরা একজন অজ্ঞাত ব্যক্তি তার দিকে ছুরি হাতে এগিয়ে আসতে। এরপর গলায় ছুরি ধরে তাকে বলে তোর কাছে ও বাড়িতে কি আছে সব দিয়ে দে। এরপর এক এক করে টিনের বাক্সের মধ্যে রাখা নগদ ৪০ হাজার টাকা, লাল রঙের প্লাস্টিকের বক্সে (সঞ্চয় ব্যাংক) রাখা ৬ হাজার টাকা ও ১ লক্ষ ২০ হাজার টাকার স্বর্ণালংকার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আসবাবপত্র নিয়ে গৃহবধূ সুমাইয়ার মুখে চেতনানাশক দ্রব্য প্রয়োগ করে হাত-পা-মুখ বেঁধে ঘরের মধ্যে রেখে চলে যায়।

পরে সুমাইয়ার কান্নাকাটি ও ডাক-চিৎকারে পাশের ভাড়াটিয়া ও বাড়ির মালিকের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এবং আমাকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক আমি বাড়িতে এসে আমার জখম স্ত্রীকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছি।

এই বিষয় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০