বাংলাদেশ, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ আগস্ট ২০২৩, ২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে স্কুলে মশা নিধনের ওষুধ স্প্রে, ৪ শিক্ষার্থী অসুস্থ

সুলতান শাহজান:

সাতক্ষীরার শ্যামনগরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মশানিধনের ওষুধ স্প্রে করার পর চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- ঈশ্বরীপুর এলাকার আনারুল গাজীর মেয়ে তৈয়েবা (১২), সঞ্জয় কুমার সাহার মেয়ে ঈষিতা সাহা (১০), বংশীপুর এলাকার আমজাদ হোসেনের মেয়ে মারিয়া (১০) ও চন্ডিপুর এলাকার আল ইমরানের মেয়ে ইলমা (১১)।

জানা গেছে. মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মশানিধনের ওষুধ স্প্রে করা হয়। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী মারিয়ার বাবা আমজাদ হোসেন বলেন, ওষুধ ছিটানোর সময় তাদের আরও সতর্কতা অবলম্বন করা দরকার ছিল।

স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন মিস্ত্রি বলেন, ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস রুম থেকে বের করে ওষুধ স্প্রে করা হয়। এর প্রায় আধাঘণ্টা পরে শিক্ষার্থীদের ক্লাসরুমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ক্লাসরুমে ঢোকার পরেই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছি।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা ইদ্রিস ইভা জানান, মশার ওষুধের বিষক্রিয়ার ফলেই তারা শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট খিচুড়ি বিতরণ, সাতক্ষীরায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১০৪ জন অসহায় ব্যক্তির মাঝে জেলা পরিষদের ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

অসুস্থ লাইলুন নাহার লিপিকে দেখতে গেলেন হাবিবুল ইসলাম হাবিব

আর্জেন্টিনাকে বিদায় বললেন মেসি

নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন কত বাড়ল

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

আবৃত্তি-আলোচনায় ‘আমরা বন্ধু’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাগরিক অধিকার ও সাংবাদিকতায় জিএম নূর ইসলাম ছিলেন একটি প্রতিষ্ঠান

কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় সদস্য মনোনীত

কালিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১০

আবুল হাসান জাতপুর বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির অভিনন্দন

১১

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১২

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

১৪

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

১৫

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

১৬

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

১৭

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

১৮

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১৯

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

২০
error: Content is protected !!