বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৩ আগস্ট ২০২৩, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাস্তা সংস্কারে অনিয়ম: ঠিকাদার ও এলাকাবাসী মুখোমুখি

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের গ্রাজুয়েট হাইস্কুল থেকে হায়াত খালী বাজার পর্যন্ত পাকা রাস্তা নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে নিম্নমানের কাজে বাধা প্রদান করতে গেলে ঠিকাদারের লোকজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে কয়রা থানা পুলিশ ও উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

স্থানীয়রা বলেন, রাস্তায় খোয়ার পরিমাণ কম দিয়ে বালু বেশি ব্যবহার করা হচ্ছে। দায়সারা কাজ করা হলে অল্পদিনের মধ্যেই রাস্তা দেবে যাবে। এসব কাজে বাধা প্রদান করতে গেলে ঠিকাদারের লোকজন আমাদের উপর চড়াও হয়েছে।

অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস আর ট্রেডার্সের প্রতিনিধি নাজমুল হোসেন বলেন, রাস্তা সংস্কার কাজে বাধা সৃষ্টি করার কারণে সাময়িক উত্তেজনা দেখা দেয়। তবে নিম্নমানের কাজের প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক নির্মাণে বড় ধরনের অনিয়ম হয়নি। তবে সড়কের এক পাশে বড় খাল রয়েছে। কাজ বাস্তবায়নে বেগ পেতে হচ্ছে। দু’একটা জায়গায় সমস্যা হতে পারে।

কয়রা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার টাকা মূল্যে মেসার্স এস আর ট্রেডার্সের নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। চলতি বছরের মার্চ মাসে কার্যাদেশ পেয়ে আগামী বছরের এপ্রিল মাসে কাজটি শেষ করার কথা রয়েছে।

তবে বিষয়টি নিয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

লিখিত অভিযোগে বলা হয়েছে, সড়ক নির্মাণে দায়সারাভাবে খোয়া-বালুর ব্যবহার করা হচ্ছে। এসবের প্রতিবাদ করতে গেলে স্থানীয় লোকজনের ওপর চড়াও হয় ঠিকাদারের লোকজন। গ্রামবাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় দিয়ে হয়রানির হুমকি দিয়েছে। কর্তৃপক্ষকে রাস্তাটির সংস্কার কাজ পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। রাস্তাটি সরেজমিনে দেখার জন্য উপজেলা প্রকৌশলীকে বললে নিম্নমানের সামগ্রী ব্যবহার অভিযোগে বর্তমানে কাজটি বন্ধ রাখা হয়েছে। ঠিকাদারকে সঠিকভাবে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কের গুণগত মান ঠিক করেই নির্মাণ কাজ শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০